সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুশ-ইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার রাসিক প্রশাসকের বিদেশযাত্রা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে বিদ্যুৎমন্ত্রীর নতুন নির্দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সমান ভাতা পাবেন আহত জুলাই যোদ্ধারা অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়ে গেছে।

সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।

বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি প্রবাহের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই চুক্তির মধ্যেই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এর জবাবে সোমবার ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয় সূত্রের বরাত দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এমন পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো ঊর্ধ্বমুখী হয়েছে।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com