রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১১ জুন বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস ঢাকা ছাড়লেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, দিয়ে গেলেন গুরুত্বপূর্ণ বার্তা কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ বিএনপির সংসদীয় দলের ৩ ঘণ্টার বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো না হ্যাটট্রিকের ইতিহাস, ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

অতীতে যিনি ছিলেন গৃহকর্মী, বর্তমানে তিনিই হলেন প্রতিমন্ত্রী!

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

অদম্য ইচ্ছাশক্তি আর অফুরান প্রাণশক্তির এক অনন্য নজির স্থাপন করেছেন ভারতের কলিতা মাজি। একসময় অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে ভাত জোটাতে হয়েছে যাকে, আজ তিনিই জায়গা করে নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভায়।

গত সোমবার (১ জুন) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কলিতা মাজি। জীবন নামক বইয়ে তার এই নতুন অধ্যায়ের সূচনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আউশগ্রাম (সংরক্ষিত) আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন কলিতা।

একসময় গৃহপরিচারিকার কাজ করে মাসে মাত্র আড়াই থেকে চার হাজার রুপি আয় করতেন তিনি। সমাজের একেবারে তলানি থেকে উঠে আসা এই নারীর হাতেই আজ জনগণের ভালমন্দ দেখার ভার। কলিতার এই রাজনৈতিক সফলতাকে তৃণমূল পর্যায়ের কর্মীদের জন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছে বিজেপি নেতৃত্ব।

অতিসাধারণ এক পরিবারে জন্ম কলিতা মাজির। আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই বিয়ে এবং কাজের সন্ধানে নামা। স্বামী পাইপ লাইনের মিস্ত্রী। অনটনের সংসারে সেটা যথেষ্ট যোগান নয়। একসময় তাই বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতে হয় কলিতার। এরপর শ্বশুর-শাশুড়ির আগ্রহে রাজনীতির ময়দানে পদার্পণ।  

তবে, দারিদ্র্যের কষাঘাত থামিয়ে দিতে পারেনি তার স্বপ্নকে। লটারি কিংবা ভোজবাজির মতো যেন চোখের পলকে দৃশ্যপটের পালাবদল! প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কলিতা যখন নিজের বাড়ি নিজের আউশগ্রামে ফিরলেন, তখন আকাশে দেখা গেলো উৎসবের কনফেত্তি। তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে রইলো শুভানুধ্যায়ীরা, বরমাল্য হাতে দেখা গেলো প্রান্তিক মানুষের মিছিল।

কলিতার এই অবিশ্বাস্য গল্প শুধু ব্যক্তিগত সফলতার নয়, বরং সমাজের প্রান্তিক মানুষের জন্য এক অনুপ্রেরণার নাম।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com