মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এলপি গ্যাসের দাম কমেছে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ‘চিরুনি অভিযান’, হাসপাতাল-টেস্টে ছাড় ঘোষণা দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ বিনিয়োগ ও রপ্তানিতে নরওয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রামিসা হত্যা: আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এলো ভয়াবহ চিত্র আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষা বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই: ডেপুটি স্পিকার ৪৮ ডিগ্রি তাপপ্রবাহে উত্তপ্ত উত্তর প্রদেশের বান্দা, ‘সব সময়ই যেন দুপুর’ সি‌ন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব : প্রবাসী কল্যাণমন্ত্রী ‘বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জুলাই-আগস্টে সিদ্ধান্ত’

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি। ঘটনার কারণ এখনও তদন্তাধীন। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, শ্বাসরোধজনিত পরিস্থিতি বা গ্যাস লিকেজ- সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, কী কারণে শিশুগুলো মারা গেছে, তা নিশ্চিতভাবে বলতে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় মৃত শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন। এতে ভবিষ্যতে বিচারিক প্রক্রিয়ায় আসামিপক্ষ সুবিধা পেতে পারে।

অভিভাবকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ময়নাতদন্ত সম্পন্ন করা তাদের দায়িত্ব। প্রয়োজনে দাফনের পরও আদালতের অনুমতি নিয়ে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা সম্ভব।

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, যদি সাংবাদিকদের ওপর হামলা হয়ে থাকে, তা অবশ্যই নিন্দনীয়। আমরা এর নিন্দা জানাই।

তবে এ বিষয়ে মামলা হয়েছে কি না, তা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আমার জানামতে কোনো মামলা হয়নি। মামলা হলে আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের তথ্য সংগ্রহের অধিকার রয়েছে এবং কোনো অবস্থাতেই তাদের বাধাগ্রস্ত করা উচিত নয়। তবে নির্দিষ্ট অভিযোগ ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

অন্যদিকে, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া আদালতের বিষয় হলেও সাক্ষ্যগ্রহণসহ প্রসিকিউশনের দায়িত্ব সরকার যথাযথভাবে পালন করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মামলায় এখন পর্যন্ত অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকি সাক্ষীদের আদালতে হাজির করার বিষয়ে সরকার সহযোগিতা করছে। তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, সবার প্রত্যাশা দ্রুত বিচার সম্পন্ন হোক। আমরা সেই পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। তবে রায় কখন হবে বা কী হবে, তা সম্পূর্ণ আদালতের বিষয়। 

মামলার তদন্তে নতুন কোনো ব্যক্তি জড়িত থাকার তথ্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি জানান, চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণের মতো কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়েছে।

সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতারের তথ্যও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com