ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট বা কর আরোপ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর চিত্ত মিডিয়ার জুয়েল রানাকে।

সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে নিয়মিত ভিডিও বানান জুয়েল রানা। ভিডিওর সঙ্গে যুক্ত করেন মানুষ ও সাহিত্য। গত বছরের ৪ ফেব্রুয়ারি চালুর পর ফেসবুকে তার পেজ ‘চিত্ত মিডিয়া’র ফলোয়ার এখন ৪৩ লাখের বেশি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জুয়েল রানার সাক্ষাৎকার নিয়েছে দৈনিক যুগান্তর।

সেই সাক্ষাৎকারের শেষ দিকে জুয়েল রানা বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি কতটা সত্য।

জুয়েল রানার দাবি, বিষয়টি শোনার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এই ধরনের কোনো কর আরোপ করা হবে না বলে জুয়েল রানাকে নিশ্চিন্তে থাকতে বলেন। 

জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তাকে বলেন এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক, তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ।

জুয়েল রানা বলেন, আমি বলেছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য যে সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হচ্ছে, ইজ ইট রাইট অর রং? উনি বলছেন যে অবশ্যই রাইট না, রাইট হওয়ার সুযোগও নেই, ইনশা আল্লাহ এরকম টা হবে না।

আপনি নিশ্চিত থাকেন। আপনি বসে থাকেন আপনার সামনে বন্ধ করা হবে। এরকম কিছু হয়ও নাই। নো টেনশন। আপনি কাজ করেন, আপনারা কাজ করেন। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা হতে পারে না।

জুয়েল রানা বলেন, আমি বললাম যে দেখুন তারা তো সম্পত্তি পাচার করে না। তারা উল্টো তো বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে, তাদের জন্য আপনার আরও বেশি সফট হওয়া উচিত।

তো প্রধানমন্ত্রী বলছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন এরকম কিছু হবে না নিশ্চিন্তে থাকুন। কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন, ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোন ধরনের কোনো কিছু ঘটবে না ইনশাআল্লাহ। উনি সেটি বলেছেন।

জুয়েল রানার বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬