ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে।

আজ শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।’

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে : আইনমন্ত্রী

আপডেট সময় ০৫:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬