বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

চটের ব্যাগে কোরবানির বর্জ্য ফেলতে নগরবাসীর প্রতি ডিএসসিসির আহ্বান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

তিনি বলেছেন, চটের ব্যাগ ছাড়া যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলা যাবে না এবং ড্রেনে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।

বুধবার (২৭ মে) সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে জাতীয় ঈদগাহ  পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রশাসক এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, ঈদের জামাত শেষে রাজধানীতে তিন দিনব্যাপী কো রবানি কার্যক্রম চলবে। এই সময়ে কোরবানির সব বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘ঈদের জামাত সকাল সাড়ে ৭টার অনুষ্ঠানের পরে ঢাকা শহরে যে কো রবানি হবে, সেই কো রবানিগুলো তিনদিনব্যাপী হবে। এই তিন দিনে কো রবানির সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।’

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত স্থানে কো রবানি দিতে হবে এবং যত্রতত্র পশু জবাই করা থেকে বিরত থাকতে হবে। বর্জ্য ফেলার জন্য নগরবাসীর মধ্যে এক লাখের বেশি চটের ব্যাগ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রশাসক বলেন, ‘আমরা আশা করব সেই চটের ব্যাগের মধ্যে তারা বর্জ্যগুলো ফেলবেন। কোনো অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলেন, এই বিষয়টি আমরা বারবার গুরুত্বসহকারে বলেছি।’

তিনি বলেন, বর্তমানে বর্ষাকাল চলায় ড্রেনে বর্জ্য ফেললে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হবে। ড্রেন বন্ধ হয়ে গেলে বৃষ্টির পানি উপচে রাস্তায় উঠে আসতে পারে।

মো. আবদুস সালাম বলেন, ‘বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল চলছে। এই মুহূর্তে যদি ড্রেনগুলো বন্ধ হয়ে যায় তাহলে পানি উপচে রাস্তায় চলে আসবে। তাই এই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’

পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার জন্য নগরবাসীর মধ্যে স্যাভলন ও ব্লিচিং পাউডারও সরবরাহ করা হয়েছে উল্লেখ করে কোরবানির স্থান পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ব্যবহারেরও আহ্বান জানান সিটি প্রশাসক।

তিনি বলেন, ‘আমরা নগরবাসীকে স্যাভলন ও ব্লিচিং পাউডার সাপ্লাই দিয়েছি। কো রবানির জায়গা ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার এবং স্যাভলন ব্যবহার করবেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করবেন।’

এদিকে ঈদ উপলক্ষে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছু টি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। ঈদের পুরো সময়ে তারা নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবেন।

সবার সহযোগিতা কামনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘যেমন নিজের ঘ র পরিষ্কার রাখি, তেমনি আশপাশের পরিবেশ ও সামনের রাস্তাও পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি সবাই বদলাই, তাহলে ঢাকা শহরও বদলাবে।’

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে নগরবাসীর সচেতন সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com