ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ফেলবে না ইরান Logo বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ Logo সাংবাদিকতার মানোন্নয়নে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি : অর্থমন্ত্রী Logo বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন Logo বিয়ারিং প্যাডে ত্রুটি: তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতুর একাংশ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত

নিরাপদ বাংলাদেশ গড়া পুলিশের অঙ্গীকার : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, দেশের আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা বগুড়াতে কমিউনিটি পুলিশের সমাবেশ করলাম। এটা সারাদেশের ছড়িয়ে দেবো। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে একটা নিরাপদ বাংলাদেশ গড়ব- এটাই আমাদের অঙ্গীকার।

শনিবার (২৩ মে) বিকেলে বগুড়ার আদমদীঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বগুড়ার স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানাসহ আরও অনেকে।

এর আগে আইজিপি নবনির্মিত আদমদিঘী থানা ভবন উদ্বোধন করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ফেলবে না ইরান

নিরাপদ বাংলাদেশ গড়া পুলিশের অঙ্গীকার : আইজিপি

আপডেট সময় ১০:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬