ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জন মারা গেছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহত ব্যক্তির নাম তালেব মিয়া। তিনি কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ূব মিয়ার ছেলে।

কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের মারা যাওয়া অপর ব্যক্তির নাম স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মৌলভীবাজারে বজ্রপাতসহ বৃষ্টি হয়। রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা স্বপন মুন্ডা শুক্রবার দুপুরে হামিদিয়া চা বাগানের রাবার বাগানে কাজ করছিলেন। এসময় বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে রাজনগর উপজেলার ভোলানগর এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন তালেব মিয়া। জমিতে কাজ করা অবস্থায় দুপুরে বজ্রপাতে তিনিও মারা যান। বজ্রপাতে তার বুক ঝলসে গেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬