ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫০৫ জন।

রোববার (৪ মে) দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হন ৫০৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪০৫ জনকে।

অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, ছয়টি এলজি, একটি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫

আপডেট সময় ০৩:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫