বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

রাতেই ১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাত ১১ টার পর থেকে দেশের সবকটি জেলার ওপর দিয়ে ১০০ কিমি বেগে শক্তিশালী কালবৈশাখী ও তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

ওই পোস্টে তিনি লিখেন, আজ বুধবার (২৯ এপ্রিল) রাতে ১১টার পর থেকে কমপক্ষে সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশের সকল বড়-বড় নদী পথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়া যাওয়া কিংবা দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশে চলাচলকারী সকল প্রকার নৌযান চলাচল সম্পূর্ন রুপে বন্ধ ঘোষণা করার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে। 

তিনি পোস্টে আরও লিখেন, রাত ১১টার পর থেকে খুব শক্তিশালি কালবৈশাখি ঝড় ঘন্টায় বাতাসের গতিবেগ ১০০ কিলোমিটারের উপরে বাতাস ও তীব্র বজ্রপাতসহ সম্পূর্ণ রূপে পদ্মা-মেঘনা ও যমুনা নদীর উপর হয়ে মেঘনা নদীর উপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। ফলে আজ রাতে পদ্মা, মেঘনা ও যমুনা নদীর পথে চলাচলকারী সকল যাত্রীবাহী জাহাজ ও ছোট-ছোট কার্গো জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া কিংবা বজ্রপাতে আক্রান্ত হয়ে আগুন ধরে যাওয়ার প্রচণ্ড ঝুঁকি রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com