ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা Logo অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী Logo বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী Logo বিপ্লবী ছাত্রনেতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo ইউরোপের দাবানলে বেরিয়ে আসছে দুই বিশ্বযুদ্ধের লুকানো বিপদ Logo বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন Logo বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান Logo জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। দেশটির নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই জ্বালানি তেল পাম্পিং করা হচ্ছে।

মঙ্গলবার (২৮এপ্রিল) রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং শুরু হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে সমুদয় ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও পাঁচ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে। কোনো ধরনের সমস্যা না হলে বৃহস্পতিবারের রাতের মধ্যে এই পাম্পিং শেষ হবে।  চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে বলেও জানান তিনি।

ভারত থেকে ডিজেল আমদানির এই প্রক্রিয়াকে একটি চলমান কাজ বলে উল্লেখ করেছেন ডিপোর এই কর্মকর্তা। তিনি জানান, বর্তমানে পার্বতীপুর ডিপোতে পর্যাপ্ত পরিমাণে ডিজেল মজুত রয়েছে এবং জ্বালানি বিতরণের সার্বিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে এই ডিপোতে পাইপলাইনের মাধ্যমে মোট ২২হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল

আপডেট সময় ০৬:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬