শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কৃষিতে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বেলারুশের সঙ্গে আলোচনা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো। 

বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি খাতে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বিগত নির্বাচনে জনগণের অকুণ্ঠ সমর্থন পাওয়ার জন্য অভিনন্দন জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বেলারুশের কৃষি খাতের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে বেলারুশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে কারিগরি সহায়তা বাড়ানোর আশ্বাস দেন এবং বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

এ সময় পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com