শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি দেশের রিজার্ভ আরও বাড়ল ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

বাণিজ্য সম্প্রসারণে ইইউ’র সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরলো ঢাকা-ফ্রান্স

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্ব তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও ফ্রান্স।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের ইউরোপ ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনোয়া গিদে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক লাভজনক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

তারা বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রেই রাজনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন।

আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু উঠে আসে, যেখানে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com