শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশু আক্রান্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন ও সন্দেহভাজন ১ হাজার ৪২১ জন। এ সময়ে হাম ও হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর হার বিবেচনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায়। এখানে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০২ শিশুর এবং নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com