শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

যুক্তরাজ্যে ‘সন্ত্রাসী অপরাধে’ জড়িত সন্দেহে গ্রেফতার ৫

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

‘সন্ত্রাসী অপরাধে’ জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।  রোববার (৪ মে) পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। 

লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডন, সুইন্ডন এবং গ্রেটার ম্যানচেস্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।  তারা ‘নির্দিষ্ট স্থান লক্ষ্যবস্তু করার সন্দেহভাজন চক্রান্তের’ সঙ্গে জড়িত। 

পুলিশ আরও জানিয়েছে, ২৯ থেকে ৪৬ বছর বয়সি এসব ব্যক্তিদের ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রস্তুতি’ সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তারা এখনও হেফাজতে রয়েছে।

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী প্রধান ডমিনিক মারফি বলেছেন, ‘এটি একটি দ্রুতগতির তদন্ত এবং আমরা ক্ষতিগ্রস্ত স্থানে থাকা ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে তাদের আপডেট রাখা যায়। ‘

তিনি বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আমরা সম্ভাব্য কোনও উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য তদন্তের বিভিন্ন দিক অনুসন্ধান করছি।  এছাড়া এ নিয়ে জনসাধারণের জন্য আরও কোনও ঝুঁকি থাকতে পারে কিনা তা শনাক্ত করার চেষ্টা করছি।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com