ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Logo জ্বালানি সংকটে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী Logo প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ Logo অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা Logo অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী Logo বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পেট্রোল নিতে পাম্পে গেলে হঠাৎ করে একদল ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরা হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেন, হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে।

পরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং ওসি দিদারুল ইসলাম সংসদ সদস্যকে উদ্ধার করেন।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

আপডেট সময় ০৯:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬