শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি দেশের রিজার্ভ আরও বাড়ল ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বৈশ্বিক যুদ্ধ-বিগ্রহের কারণে তেলের সংকট সৃষ্টি হয়েছে। অচিরেই আমরা এ সমস্যা মোকাবিলা করতে সক্ষম হব। আমরা ফেল করতে আসিনি, কৃতকার্য হওয়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করছে। বিএনপি যা বলে, তা কাজের মাধ্যমেই প্রমাণ করে। জনগণের কাছে দেওয়া ওয়াদা দুই মাসের মধ্যে বাস্তবায়ন শুরু করে প্রমাণ রেখেছি, আমরা ফেল করতে আসিনি।’

শুক্রবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে নদেরচাঁদ ঘাটে একটি খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

মন্ত্রী আরও বলেন, ‘জনগণ আমাদের ওপর আস্থা রেখে একটি ধ্বংসপ্রাপ্ত দেশের দায়িত্ব অর্পণ করেছে। আওয়ামী লীগ সরকার অর্থনীতির সব কিছুকে ধ্বংস করে রেখেছিল। ব্যাংক-বিমা সব লুটপাট করেছে, এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুটপাট করে বিদেশে পাচার করেছে। প্রশাসনকে বাধ্য করে দিনের ভোট রাতে করা হয়েছিল।’ 

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘আমরা সমাজের মাঝে বিভাজন, অনৈক্য চাই না। সমাজের মাঝে রাজনৈতিক মতপার্থক্য থাকবে। তবে আমাদের যারা ভোট দিয়েছে আর যারা দেয়নি, আমরা সবার জন্যই কাজ করব।’   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বোয়ালমারীতে দুটি খাল খননা করা হবে। এর মধ্যে একটি খালের ৬.১ কিলোমিটার খননে খরচ হবে এক কোটি ৭২ লাখ টাকা।

এ কর্মসূচি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমের পাশাপাশি শুকনো মৌসুমেও কৃষি জমিতে সেচ সুবিধা পাবে স্থানীয় কৃষকেরা। ফলে উৎপাদন খরচ কমবে ও কৃষিতে সমৃদ্ধি অর্জনে এগিয়ে যাবে। খালে পানি থাকায় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজসহ অনেকে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com