ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেট বিভাগ জুড়ে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযান Logo সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি মাছ-মুরগি-ডিমে Logo বন্যপ্রাণীরা কেন মানুষকে আক্রমণ করে, কী জন্য প্রাণীরা ‘নরখাদক’ হয় Logo হার্ট অ্যাটাকে প্রখ্যাত অভিনেতা নারায়ণ রাওয়ের মৃত্যু Logo প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক সফরে যাবেন Logo ‘দৈনিক অন্যায়ের চিত্র’ লেখা সাইনবোর্ডের আড়ালে কনডমের কারখানা Logo প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান Logo সিরাজগঞ্জ: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ Logo শ্রাবণের শেষে মেঘলা আকাশ: বৃষ্টিতে ভিজতে পারে ঢাকাসহ ৮ বিভাগ Logo কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল

হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ২০৫৫৩ জন

সৌদি আরবে পবিত্র হজ গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ থেকে ২০ হাজার ৫৫৩ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। তারা সরকারি-বেসরকারি মোট ৫১টি ফ্লাইটে পৌঁছান।

বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ৭ হাজার ৮৫৫ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ১৭ হাজার ৬৯৩ হজযাত্রী।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নইম উদ্দীন মন্ডল নামে ওই ব্যক্তির বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সিলেট বিভাগ জুড়ে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযান

হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ২০৫৫৩ জন

আপডেট সময় ১১:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬