বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

বর্তমানে চালের দাম কমে গেছে: খাদ্য উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা যদি মজুত বাড়াতে পারি, তাহলে চালের দাম যেমন কমবে, তেমনি গমের দামও কমবে। বর্তমানে চালের দাম কমে গেছে। তবে চালের দাম একেবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো (খাদ্যশস্য রাখার কাঠামো) ও নতুন খাদ্যগুদাম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‌‘ম‌ধ্যবিত্তদের মধ্যে গমের চাহিদা বেড়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনের বেশিরভাগ আমদানি হয় বেসরকারিভাবে।’

তিনি আরও বলেন, এবছর বোরো ফসল উৎপাদন ভালো হয়েছে। বোরো ভালোভাবে মজুত করতে পারলে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস ও টিসিবির পরিমাণ আরও বাড়ানো যাবে।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ জেলা খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com