মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ‘আকস্মিক’ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

সৌদি আরব পৌঁছেছেন ১৫২৯৩ জন হজযাত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হজযাত্রা শুরুর প্রথম চার দিনে বাংলাদেশ থেকে ১৫ হাজার ২৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত ৩৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন।

হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। 

সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন দুই হাজার ৮৭০ জন। আর বেসরকারি মাধ্যমে হজযাত্রী ১২ হাজার ৪২৩ জন।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, এই চার দিনে পরিচালিত হয়েছে মোট ৩৮ টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ছয় হাজার ১৮৬ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে পাঁচ হাজার ৪৫৪ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে তিন হাজার ৬৫৩ জন হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।

১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার এই যাত্রা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com