রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

সরকারি গুদামে ১৭.৭১ লাখ টন খাদ্যশস্য মজুত : সংসদকে খাদ্য প্রতিমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুত রয়েছে। ১৩ এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলোতে মোট ১৭ লাখ ৭১ হাজার টন খাদ্যশস্যের মজুত ছিল বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সরকারি গুদামে সংরক্ষিত এই মোট খাদ্যশস্যের মধ্যে ১৪ লাখ ৬৪ হাজার টন চাল এবং ৩ লাখ ৭ হাজার টন গম রয়েছে। সরকার জি-টু-জি ব্যবস্থা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল ও গম আমদানি করছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ টন চাল আমদানির চুক্তির বিপরীতে এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার টন চাল দেশে পৌঁছেছে, যার মধ্যে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এবং জি-টু-জি চুক্তির মাধ্যমে ১ লাখ টন চাল পাওয়া গেছে।

গমের ক্ষেত্রে চলতি অর্থবছরে ৬ লাখ ৬০ হাজার টন জি-টু-জি চুক্তির আওতায় এবং ৫০ হাজার টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সব মিলিয়ে ৭ লাখ ৩ হাজার টন গম পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০ হাজার টন গম নিয়ে একটি জাহাজ আগামী ২৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বোরো ও আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়। এছাড়া কৃষি সহায়তা কার্ডধারী প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি ধান ও গম কেনা হচ্ছে।

আসন্ন ২০২৬ সালের বোরো সংগ্রহ মৌসুম (মে থেকে আগস্ট) নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের পর ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫ লাখ টন ধান সংগ্রহের প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com