রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয় দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্ব দিচ্ছে সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি : মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত গুলি, আগুন, জিম্মি: বন্দুকধারীর হামলায় কিয়েভে নিহত ৬

সরকারি জমি নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে কলেজছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

রোববার দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন।

সংঘর্ষে হেলাল মিয়ার লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com