বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর)।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। একই সঙ্গে সংস্থাটি গাজায় সাংবাদিকদের ক্রমবর্ধমান মৃত্যুর হারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এক বিবৃতিতে ওএইচসিএইচআর জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৮ জন নারী সাংবাদিক রয়েছেন।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এদের মধ্যে অন্তত ৪৭ জন সাংবাদিক নিহত হয়েছেন সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৪৯ জন সাংবাদিক ইসরায়েলি আটক কেন্দ্রে বন্দী রয়েছেন।

একজন সাংবাদিক জাতিসংঘকে বলেন, “যেখানে প্রেস ভেস্ট এক সময় নিরাপত্তার প্রতীক ছিল, এখন তা যেন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।” 

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক অভিযান সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে—এমন ‘শক্ত প্রমাণ’ রয়েছে। যদি তা সত্য প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক আইনের আওতায় এগুলো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে।

ইসরায়েলি বাহিনীর হাতে আটক সাংবাদিকরা জাতিসংঘ মানবাধিকার দপ্তরকে জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতন, অপমানজনক আচরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে। জাতিসংঘের ভাষ্য, এই নির্যাতন সাংবাদিকদের ভয় দেখানো ও কলঙ্কিত করার একটি বৃহত্তর কাঠামোর অংশ বলেই প্রতীয়মান হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com