ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ৬ জনের মৃত্যু

ভারতের গোয়ায় একটি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন ভক্ত। শনিবার ভোরে শ্রীগাওয়ের লায়রাই মন্দিরে বার্ষিক শোভাযাত্রায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজে হাসপাতালে গিয়ে আহত ভক্তদের সঙ্গে দেখা করেছেন।
তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।জানা যায়, শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অনেকে ভিড়ের ঠেলায় পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। গোয়ার শ্রীগাও গ্রামের লায়রাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য দূরদূরান্ত বহু মানুষ  শ্রীগাওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। তবে ঠিক কী কারণে কখন হুড়োহুড়ি শুরু হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
বাংলা৭১নিউজ/এসএইচ
Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০১:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫