ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই কাতলার দাম ৯১ হাজার ৫০০ টাকা!

পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে বিশালাকারের দুই কাতলা মাছ— একটির ওজন হয়েছে সাড়ে ২৮ কে‌জি; আর অন্যটির ওজন হয়েছে ১৮ কে‌জি। রাজবাড়ীর গোয়ালন্দে দৌলত‌দিয়া মাছ বাজারের আড়তে কাতলা দুটির দাম উঠেছে ৯১ হাজার ৫০০ টাকা। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের রেজাউল মন্ড‌ল ও আনু খা’র আড়ত থেকে বিশাল আকৃ‌তির কাতল মাছ দুইটি কিনে নিয়েছেন সম্রাট শাহজাহান শেখ নামে এক ব্যবসায়ী। তিনি দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার সা‌কিল সোহান মৎস্য আড়তের মা‌লিক।

নিলামে সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে ‌মোট ৬২ হাজার ৭০০ টাকা ও ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় বি‌ক্রি হয়েছে।

জানা‌ গেছে, শুক্রবার রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার তাদের সহযোগীদের নিয়ে দৌল‌দিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুই জনের জালে এক‌টি করে বিশাল আকৃ‌তির কাতলা ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছ‌ দুটি দৌলত‌দিয়া মাছ বাজারে এনে ওজন করে দেখেন এক‌টির ওজন ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও অন্যটির ওজন ১৮ কে‌জি।

বিশাল আকৃতির মাছ‌ দুটি একনজর দেখতে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে কাতলা দুটি কিনে নেন দৌলত‌দিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে সকালে ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও ১৮ কে‌জি ওজনের বড় দুইটি কাতলা মাছ ৯১ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বি‌ক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন। কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা চলছে। 

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

দুই কাতলার দাম ৯১ হাজার ৫০০ টাকা!

আপডেট সময় ১২:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬