ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ Logo ন্যাশনাল ইহেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ঢামেকের চিকিৎসককে মারধর, ফারহান ৫ দিনের রিমান্ডে Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার বযাবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে ও নিহত রৌশন আরার বাবা মো. তাজুল ইসলাম (৭৩) এবং মিনু আরা বেগম (৬৫), মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশা চালক জিসান (৩৫)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিলেন এক পরিবারের চার সদস্য। দুপুরে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

এসময় অটোরিকশার চালক, নিহত নারীর শাশুড়ি ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত

আপডেট সময় ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬