ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজ জেলা বগুড়ায় আগামী ২০ এপ্রিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সেদিন সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়ার পুলিশ লাইনস হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।

বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন তিনি। এরপর বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি বাঘবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খালে খননকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর ২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন তিনি।

সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী থাকবেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬