বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বাস কোয়াবের পারিশ্রমিক বাড়ানোর উদ্যোগ দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

গেলো মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদের দায়িত্ব নিয়েছে ১১ সদস্যের এডহক কমিটি। পরের দিনই বোর্ড সভায় ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন-ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিসিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, ‘ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানোর এই উদ্যোগ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। এর সুফল খুব দ্রুতই দেখা যাবে বলে আমরা বিশ্বাস করি।’

একই বিবৃতিতে তারা আরও জানায়, ‘কোয়াবের প্রত্যাশা দেশের ক্রিকেটের ইতিবাচক প্রচারে এমন যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া অব্যাহত রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটে ইতিবাচক যে কোনো সিদ্ধান্তে কোয়াব সমর্থন দেবে।’

নতুন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে টি-টোয়েন্টিতে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং দীর্ঘ ফরম্যাট বা টেস্টে ২০ হাজার টাকা। একই সঙ্গে চুক্তিবদ্ধ ৩০ থেকে ৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও বেতন বাড়ানো হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৬৫ হাজার টাকা, যা আগে ছিল ৩৫ হাজার। ‘বি’ ক্যাটাগরিতে বেতন ৩০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা হয়েছে।

এর বাইরে, প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটেও এসেছে বড় পরিবর্তন। জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com