ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দিল্লিতে খলিলুর-জয়শঙ্কর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠকের বিষয়ে বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আনন্দিত।

তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছি।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যোগ দেন।

এর আগে তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি

দিল্লিতে খলিলুর-জয়শঙ্কর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা

আপডেট সময় ০৫:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬