বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোনালদো-হালান্ডদের ছাড়িয়ে আলোচনায় দুই মেক্সিকান স্ট্রাইকার

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আসন্ন বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময়ে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেক্সিকোর দুই স্ট্রাইকার হুলিয়ান কুইনোনেস ও আরমান্দো গঞ্জালেস। গোল করার দুর্দান্ত ধারাবাহিকতায় তারা পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের মতো তারকাদের।

সৌদি আরবের একটি ক্লাবের হয়ে খেলা কুইনোনেস চলতি মৌসুমে ২৬ গোল করে বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তার ওপরে রয়েছেন হ্যারি কেইন, যিনি জার্মানির এক শীর্ষ ক্লাবের হয়ে খেলছেন।

অন্যদিকে, মেক্সিকোর একটি জনপ্রিয় ক্লাবের ফরোয়ার্ড গঞ্জালেস সর্বশেষ এক ম্যাচে জোড়া গোল করে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ২৪-এ। ইতোমধ্যে তিনি আগের আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এবং বর্তমান প্রতিযোগিতাতেও গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, কুইনোনেস ও গঞ্জালেস দুজনেই ২৩ গোল করা রোনালদো ও এমবাপ্পে এবং ২২ গোল করা হালান্ডকে ছাড়িয়ে গেছেন।

তবে এত ভালো ফর্মেও এখনো বিশ্বকাপ দলে তাদের জায়গা নিশ্চিত করেননি মেক্সিকো জাতীয় দলের কোচ হাভিয়ের আগুইরে। আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করা হলে জানা যাবে, এই দুই স্ট্রাইকারকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে কি না।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com