ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের দলে ফিরলেন কেইন

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বায়ার্ন মিউনিখের জন্য সুখবর। চোট কাটিয়ে দলে ফিরেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ইংল্যান্ড দলে থাকার সময় অ্যাঙ্কেলে চোট পান কেইন। ফলে গত শনিবার বুন্ডেসলিগায় ফ্রেইবুর্কের বিপক্ষে বায়ার্নের ৩-২ গোলে জয়ের ম্যাচে তিনি খেলতে পারেননি। রিয়ালের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে ৩২ বছর বয়সী তারকা দলে ফেরায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেল।

বায়ার্নের ক্রীড়া পরিচালক মাক্স এবার্ল বললেন, কেইন শুরুর একাদশে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ ভেঁসো কম্পানি। তিনি জানান, শুরুর একাদশে থাকার জন্য সম্ভাব্য সবকিছুই সে করেছে, এমনকি শেষ অনুশীলনেও অংশ নিয়েছে। আগামীকাল সে শুরু থেকে খেলবে কি-না, তা ভিনির (ভেঁসো কম্পানি) সিদ্ধান্ত। তবে সে প্রস্তুত এবং ভালো অনুভব করছে।

বায়ার্নের হয়ে বরাবরের মতো এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪৮ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে গোল ১০টি।

২০২৩ সালে বায়ার্ন যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত জার্মান চ্যাম্পিয়নদের হয়ে ১৩৬ ম্যাচে ১৩৩ গোল করেছেন কেইন। সান্তিয়াগো বের্নাবেউয়ে আজ মঙ্গলবার রেয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের দলে ফিরলেন কেইন

আপডেট সময় ০২:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬