রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা এটি সরকার প্রধানের বিষয় : মৎস্যমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

দুর্গাপূজাকে সামনে রেখে এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সে বিষয়টি সরকার প্রধানের বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।

এবারও ভারতে ইলিশ রপ্তানি হবে কিনা? জানতে চাইলে মন্ত্রী জানান, সত্যিকার অর্থে সরকার ইলিশ রপ্তানি করে না। ভারতে যখন পূজা হয় তখন সৌজন্যমূলক সরকার টু সরকার কিছু মাছ যায়। এটা ওইরকম কোনো রপ্তানি নয়।

তিনি বলেন, যদি পাঠানো হয়, এই বিষয়টি সরকার প্রধানের। আমি সরকার প্রধানের বিভাগের না। আমি মৎস্য বিভাগের।

ইলিশ পাচার হওয়ার ইস্যুতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনির সঙ্গে সভা করা হয় উল্লেখ করে তিনি বলেন, কালকের পর থেকে সব আইন প্রয়োগকারী সংস্থা আমাদের সহায়তা করবে। এককেবারে গভীর সমুদ্র থেকে শুরু করে বাজার পর্যন্ত। আমারও বাজার তদারকি করছি, এখানে জাটকা বিক্রি করছে কিনা। আড়ত ও ঘাট তদারকি করছি।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com