বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

গ্রিল কেটে স্বর্ণালংকার-নগদ অর্থ চুরি : গ্রেপ্তার ৫

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ পাঁচজন পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা  ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১) ও মো. স্বপন মিয়া (২৫)।

বৃহস্পতিবার (১ মে) ডিএমপির ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার মো. আলী আকবরের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার গ্রিল কেটে ১৯ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ ১২ লাখ টাকা নিয়ে যায়। ভুক্তভোগী আলী আকবরের অভিযোগের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা রুজু হয়। মামলার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।

পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিমের নেতৃত্বে একটি টিম গত ২৮ এপ্রিল রাত ১০টার দিকে মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি স্বর্ণের আংটি, দুটি জোড়া স্বর্ণের বালা, এক জোড়া রূপার ওপর স্বর্ণ মোড়ানো বালা, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি চোরাই মোবাইল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য এবং জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com