মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ-ভিটিসি)-এর সহযোগিতায় দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষ্যে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী নাজমুস সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন পিএফডিএ-ভিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন ফেরদৌস এবং অধ্যক্ষ বেগম নুরজাহান দীপাসহ অন্যান্য কর্মকর্তারা।

বিশেষ এই দিবসটি উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন গত বছর চালু করা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ মডিউল সফলভাবে বাস্তবায়নের জন্য কেয়ারগিভার, অভিভাবক ও শিক্ষকদের স্বীকৃতি প্রদান করে।

এছাড়াও, প্রশিক্ষণ মডিউলটির অগ্রগতি মূল্যায়ন, অর্জিত জ্ঞান পুনর্ব্যক্তকরণ এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে একটি সমন্বিত ফলো-আপ সেশন আয়োজন করা হয়। 

এই উদ্যোগের মাধ্যমে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com