শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

এবার ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। বুধবার (৩০ এপ্রিল) বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় তারা এই বিক্ষোভ মিছিল করেন।

এসময় তারা ভারতের সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন—যেখানে ভারত দাবি করেছে, কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের হাত রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, বিক্ষোভের নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি। তিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। মিছিলে পুরুষ ও নারীরা অংশ নেন; তাদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল।

বিক্ষোভকারীরা কোয়েটার বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে সমাবেশে সঞ্জয় কুমার বলেন, “পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর পাশে আছে। যদি ভারত পাকিস্তানের ওপর হামলার সাহস করে, তবে পাকিস্তানের এক কোটির বেশি হিন্দু সৈন্যদের পাশে দাঁড়াবে।”

অন্যান্য বক্তারাও—যার মধ্যে কয়েকজন নারীও ছিলেন—ভারতের কর্মকাণ্ড এবং বক্তব্যের সমালোচনা করেন। তারা ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দেন।

বক্তারা বলেন, “১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি ভারত একতরফাভাবে বাতিল করতে পারে না। এর জন্য অন্য পক্ষগুলোর সম্মতি লাগবে।”

বক্তৃতা শেষে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

প্রসঙ্গত, সিন্ধু পানিচুক্তি ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে। চুক্তির মাধ্যমে উভয় দেশ সিন্ধু নদের পানিবণ্টনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল। ভারতের চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com