শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি দেশের রিজার্ভ আরও বাড়ল ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

রিশাদের উইকেটহীন খরুচে দিন, রাওয়ালপিন্ডির হার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

করাচি কিংসের কাছে ৫ উইকেটে হেরেছে রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি। ১৯৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েও হারতে হয়েছে রাওয়ালপিন্ডিকে। ৪ ওভার বোলিং করে ৩৮ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন রিশাদ।

গতকাল বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় করাচি কিংস। আগে ব্যাটিং করে ড্যারিল মিচেলের ৬৫ ও স্যাম বিলিংসের ৫৮ রানে ১৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় রাওয়ালপিন্ডি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ২১ ও ৭ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেন আব্দুল্লাহ ফজল। একটি বল খেলে ০ রানে অপরাজিত ছিলেন রিশাদ।

করাচির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন হাসান আলী। দুটি পেয়েছেন খুশদিল শাহ ও একটি মির হামজা।

লক্ষ্য তাড়া করতে নেমে আজম খানের ৩৪ বলে ৭৪ ও ডেভিড ওয়ার্নারেরচ ৫০ রানের ইনিংসে ভরে ৫ উইকেটের জয় পায় করাচি। সালমান আলী আগা ২৯ ও ২৩ রান করেন মোহাম্মদ ওয়াসিম। ম্যাচসেরা হয়েছেন আজম খান।

ড্যারিল মিচেল ৩টি ও একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির ও নাসিম শাহ। ৪ ওভার বোলিং করে খরুচে ছিলেন রিশাদ। সপ্তম ওভারে প্রথমবার বোলিং করতে এসে দেন ৭ রান। নবম ওভারে দ্বিতীয় ওভারে একটি চার হজম করলেও দেন ৫ রান মাত্র। তৃতীয় ওভারে দেন ১০ রান। তিন ওভার বোলিং করে ২২ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করা রিশাদ নিজের শেষ ওভারে একটি করে চার ও ছক্কা হজম করে দেন ১৬ রান। ফলে ৪ ওভার শেষে বোলিং ফিগারটা খরুচে হয়ে যায় রিশাদের।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com