ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পানিতে ডুবে অকালমৃত্যু হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। গতকাল রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি; তলিয়ে যান অরুণোদয়।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় তমলুক হাসপাতালে শুরু হয় অভিনেতার মরদেহ ময়নাতদন্ত। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘসময় পানির নিচে ছিলেন রাহুল। ফলে তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে। ফুসফুসের ভেতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা পানি মিলেছে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, অল্প সময় পানিতে ডুবে থাকলে ফুসফুসের ভেতরে এত বালু যাওয়া সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে ছিল রাহুলের মরদেহ। পানিতে ডুবে থাকার ফলে তাঁর খাদ্যনালিতেও বালি ও নোনা জল প্রবেশ করেছে।

অভিনেতার মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পুলিশের। অনুমতি ছাড়াই শুটিং করা হয়েছে বলেই অভিযোগ তাঁদের।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে ‘রাজ দর্শন’ নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ১১:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬