রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আগে আলোচনা হোক সংসদে, নাহিদ ইসলাম সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে সংসদে এসেছেন যা বিশ্বে বিরল : ডেপুটি স্পিকার সংকট মোকাবিলায় রামেকে পাঠানো হচ্ছে ৪ ভেন্টিলেটর : স্বাস্থ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১৩ দিনের বিরতি দিয়ে আজ ফের বসছে সংসদ অধিবেশন

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কয়েক হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাকে বহনকারী ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং পেন্টাগন এর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত পোস্টে বলেছে, ইউএসএস ত্রিপোলি (এলএইচএ ৭) জাহাজে থাকা মার্কিন নাবিক ও মেরিনরা ২৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকায় পৌঁছেছেন।

এই মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্যে মোতায়েনের বিষয়টি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত একটি বৃহত্তর মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ। অনলাইন নিউজ পোর্টাল ওয়াইনেটনিউজ ডটকম শনিবার জানিয়েছে, এই বাহিনী নৌভিত্তিক হামলা এবং স্থল অভিযান উভয়ই পরিচালনা করতে সক্ষম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ধরনের ইউনিটগুলো সাধারণত দ্রুত মোতায়েনের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে কৌশলগত স্থান সুরক্ষিত করা, লোকজনকে সরিয়ে নেওয়া বা উপকূলীয় লক্ষ্যবস্তুতে সম্ভাব্য হামলা অন্তর্ভুক্ত।

ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কূটনীতির বাইরে আরও সামরিক বিকল্প দেওয়ার জন্য পেন্টাগন মধ্যপ্রাচ্যে ১০ হাজার পর্যন্ত অতিরিক্ত স্থলসেনা মোতায়েনের কথা বিবেচনা করছে।

প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বাহিনীতে সম্ভবত পদাতিক সৈন্য এবং সাঁজোয়া যান থাকবে এবং এটি ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় পাঁচ হাজার মেরিন সেনা এবং হাজার হাজার প্যারাট্রুপারের সঙ্গে যুক্ত হবে, যাদেরকে এরই মধ্যে ওই অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের ঠিক কোথায় এই বাহিনী মোতায়েন করা হবে তা স্পষ্ট নয়। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তারা ইরান এবং এর গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের নাগালের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com