রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আগে আলোচনা হোক সংসদে, নাহিদ ইসলাম সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে সংসদে এসেছেন যা বিশ্বে বিরল : ডেপুটি স্পিকার সংকট মোকাবিলায় রামেকে পাঠানো হচ্ছে ৪ ভেন্টিলেটর : স্বাস্থ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১৩ দিনের বিরতি দিয়ে আজ ফের বসছে সংসদ অধিবেশন

ইসরায়েলে ফের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, অব্যাহত রাখার হুঁশিয়ারি

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ইসরায়েলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। ভোরে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়। খবর বিবিসির।

ইয়াহিয়া সারি বলেন, ‘ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে হামলা চালানো হয়েছে।’ তিনি দাবি করেন, এই হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র আরো বলেন, এ হামলা ইরান ও হিজবুল্লাহ-এর সামরিক অভিযানের সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে।

ইসরায়েলের হামলা ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে হুথিদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

হুথি মুখপাত্রের এই বক্তব্য তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়। এর আগে ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যমে হুথিদের দ্বিতীয় দফা হামলার খবর প্রকাশিত হয়েছিল।

এর কয়েক ঘণ্টা আগে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও স্বীকার করে হুথিরা। তবে ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com