ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

রুশ বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির বিয়ে করেছেন। বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানের সঙ্গে ঘরোয়া আয়োজনে তাদের এই বিয়ে সম্পন্ন হয়।

সোমবার  সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমরা বিয়ে করেছি।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে অপরকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। পুরো ভিডিওজুড়ে তাদের আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি ধরা পড়ে, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। বিশেষ করে, কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যে মনিকা এই বিয়ে করেছেন কি না, এমন প্রশ্নও তুলেছেন তারা।

উল্লেখ্য, এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার বিয়ের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

আপডেট সময় ১১:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬