বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। তাই অন্যান্য সকল বছরের তুলনায় এবার শ্রমিকরা তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন। শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে।

এবার নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন, যার জন্য বাংলাদেশে প্রথমবারের মত এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। বিগত সময়ে দেশের যে সকল কলকারখানাগুলো বন্ধ হয়েছিল সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।

বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।বাংলাদেশ সংবাদ

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয় বরং বিদেশে অবস্থারত সকল বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকালীন সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যাণে সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছে। তাছাড়া ঈদ যাত্রায় নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার আন্তরিক সহযোগিতা থাকার জন্যই এবার মানুষ স্বস্থিতে বাড়িতে ফিরতে পেরেছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুযোগে কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশি হয়েও প্রবাসীদের জিম্মি করে দেশে স্বজনদের কাছে ফোন করিয়ে টাকা চাচ্ছে, আমরা এদের শেকড় বের করেছি। প্রবাসীদের পরিবারকেও এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার খোলার পাশপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতওে কাজ করছি। আগামী মাসেই বিশে গমণেচ্ছু শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। চাহিদা অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করবে সরকার, যাতে ঝামেলা না হয়।

তিনি বলেন, অনেক লোক দালালদের মাধ্যমে বিপদগ্রস্ত হয়, এদেরকে কীভাবে নিবৃত্ত করা যায় সেই ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে সরকার।

সিলেটের শাহী ঈদগাঁ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঈদ জামাতের প্রস্তুতি পরদির্শনকালে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com