ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু Logo যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ফেলবে না ইরান Logo বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ Logo সাংবাদিকতার মানোন্নয়নে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি : অর্থমন্ত্রী Logo বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন Logo বিয়ারিং প্যাডে ত্রুটি: তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতুর একাংশ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা?

নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পর্যায়ক্রমে তেল সরবরাহ নিশ্চিত করার জন্য তৎপর আছে। আপনারা জানেন যে জাতীয় সংকট ও আন্তর্জাতিক সংকট পড়েছে। আমাদের সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে জ্বালানি তেলের সংকট থেকে উত্তরণের জন্য চেষ্টা করে আসছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ২৫ দিনের একটা সরকার সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এই চেষ্টা অব্যাহত থাকবে।

রাবনাবাদ সেতু নির্মাণ হলে জনভোগান্তি লাঘব হবে জানিয়ে তিনি বলেন, এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার অর্থনীতিতে গতি আসবে, কর্মজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে— যা একটি উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী

আপডেট সময় ০৩:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬