ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে অ‌ভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘ  বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর ওপর।

সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন ইউএনসিটিএডি মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান।

মঙ্গলবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই পক্ষই মনে করেন, এ সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

তারা ম‌নে ক‌রেন, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারে অস্থিরতা ইতোমধ্যেই উন্নয়নশীল দেশগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে দরিদ্র দেশগুলো বহু বছরের অর্জিত উন্নয়ন অগ্রগতি হারানোর ঝুঁকিতে পড়ছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংঘাত আরও না বাড়ানোর এবং দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তারা।

বৈঠকে উভয় কর্মকর্তা তাদের নিজ নিজ প্রার্থিতা নিয়েও আলোচনা করেন। রেবেকা গ্রিনস্প্যান, যিনি আগে কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রার্থী।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে

আপডেট সময় ০১:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬