ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা

ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের আরেক শিশু কন্যা।

জানা গেছে, নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। তিনি পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত স্ত্রী ও ছেলের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদের ছুটিতে সপরিবারে উদযাপনের জন্য আজ সকালে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম।

তাদের বহনকারী মোটরসাইকেলটি মির্জারকোট মডেল মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত একজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’

ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের

আপডেট সময় ০১:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬