বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ২২১ কোটি ডলার তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ভারতীয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৭৫ সালে ‘র‍্যামসে ব্রাদার্স’র হাত ধরে বলিউডে অভিষেক হয় মধুর। ভৌতিক ঘরানার এই ছবির সুবাদেই বলিউডে জার্নি শুরু তার। 

এরপর শক্তি সামন্ত, রমেশ সিপ্পির মতো পরিচালকের ছবিতে দেখা গিয়েছিল। ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। 

সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিতে ‘লম্বি জুদাই’ গানে তার পর্দায় উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকের। মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে। 

তা সত্বেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাকেশ রোশন, ঋষি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে।

পরবর্তীতে শ্রীদেবী, অনিল কাপুর, আমিরখান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও করেছেন অভিনয়। অভিনেত্রীর শেষ অভিনীত ছবি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও বেওয়াফা থি’। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com