রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)।

বুধবার সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৮ এপ্রিল দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের বিপরীতে একটি প্রাইভেটকারে কয়েকজন লোক অজ্ঞাতনামা এক ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তরা-পূর্ব থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ও অপহরণে ব্যবহৃত প্রাইভেট কারটি শনাক্ত করে।

এরপর সোমবার ভোরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ব থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত চারজন মিলে ভিকটিম আরিফকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

অপহরণকারীদের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com