ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন Logo গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত পরিকল্পনা করলেন ভিন্ন। তারা বিরতি দিয়ে নয়, একবারে জয় তুলেই ইফতার টেবিলে বসার পরিকল্পনা করলেন। সে হিসেবে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্রেফ টি-টোয়েন্টি খেললেন তারা দু’জন। তাতেই মাত্র ১৫.১ ওভারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিলো বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে দলটি। রানা নেন ৫ উইকেট। পাকিস্তান ৩০.৪ ওভারে অলআউট হলো মাত্র ১১৪ রানে। যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর।

জবাব দিতে নেমে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে টাইগাররা। ম্যাচ জিতে নিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। হাতে বাকি ছিলো ৩৪.৫ ওভার।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

আপডেট সময় ০৬:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬