ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি Logo রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান Logo স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক Logo বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? Logo ১৩ কোটির সম্পদ ও হাজার কোটির লেনদেনে সাবেক এমপি রিমনের বিরুদ্ধে চার্জশিট Logo ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই। বাজারেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে দামও বাড়ার সম্ভাবনা নেই।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। ভোজ্যতেলের সরবরাহে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তারা। তবে প্যানিক বায়িংয়ের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেননা দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে দাম বাড়বে না জানিয়ে তিনি বলেন, ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজারে নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তাই কাউকে অতিরিক্ত ভোজ্যতেল না কেনার আহ্বান রইল।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি

ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬