বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মন্দিরের দেয়াল ধসে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের সিংহচলম মন্দিরের নবনির্মিত একটি প্রাচীর ধসে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, বুধবার ভোরে সিংহচলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসবম উৎসবের সময় ২০ ফুট দীর্ঘ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে ভক্তদের মধ্যে ৮ জন মারা গেছেন। মন্দিরটিতে বার্ষিক চন্দনোৎসবম উৎসব উপলক্ষে ভক্তরা দেবতার ‘নিজরূপ’ দর্শনের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে দেয়ালটি ধসে পড়ে।

দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

ঘটনার পরপরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিতা ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, গত রাতে প্রবল বৃষ্টির কারণে দেয়ালটি ভিজে গিয়েছিল। ভক্তদের চাপের কারণে দেয়ালটি ধসে পড়ে।

এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি দেয়াল ধসে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।

জানা গিয়েছে, টিকিটের বিনিময়ে মন্দিরে এই বিশেষ দর্শনের সুযোগ পাচ্ছিলেন ভক্তরা। ৩০০ টাকা দিয়ে তারা দেবতা দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।

প্রতিবছর চন্দনোৎসবের সময় দেবতা শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহ স্বামী তার আসল রূপে (নিজারোপা) ভক্তদের কাছে প্রকাশিত হন।

সাধারণত সারা বছর ধরে প্রতিমাটি ঢেকে রাখা হয় চন্দনের প্রলেপ দিয়ে। বছরে একবার চন্দনের প্রলেপ সরিয়ে নৃসিংহ স্বামীকে ভক্তদের কাছে তার আসল রূপ দেখানো হয়। এই বিশেষ মুহূর্ত হাজার হাজার ভক্তের কাছে অত্যন্ত শুভ এবং মঙ্গল বলে বিবেচিত হয়। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্ত মন্দিরে জড়ো হয়েছিলেন। 
বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com