ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান

ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে যে, তাদের নৌবাহিনী ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ জানিয়েছে, ইরানি নৌবাহিনী আমেরিকান ঘাঁটি এবং অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এবং কুয়েতে অবস্থিত আরেকটি ঘাঁটির পাশাপাশি ইসরায়েলে অবস্থিত একটি ‘কৌশলগত স্থাপনা’কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে সৌদি আরব জানিয়েছে যে, তারা একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ড্রোন এবং একটি বিমানঘাঁটির দিকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। ড্রোনগুলো দেশের দক্ষিণের বিশাল একটি মরুভূমি এলাকায় প্রতিহত করা হয়েছে। ওই মরুভূমিতে বিপুল তেলের মজুত রয়েছে, যার মধ্যে শায়বাহ তেলক্ষেত্র অন্যতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই তেলক্ষেত্রই ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল।

সৌদি আরামকো জানিয়েছে, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়।

এছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল বলেও জানানো হয়েছে। ইরানে হামলার আগে ফেব্রুয়ারিতে মার্কিন বিমান বাহিনী তাদের সামরিক উপস্থিতি বাড়াতে এই ঘাঁটিকে ব্যবহার করেছিল।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা

ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান

আপডেট সময় ১২:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬